স্মার্ট শপিং, সুন্দর জীবন 📞 01845564943  |  ✉ ponnobatayon@gmail.com

রিটার্ন ও রিফান্ড নীতি

রিটার্ন ও রিফান্ড নীতি

আপনার সন্তুষ্টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। নিচের ক্ষেত্রে আপনি পণ্য ফেরত বা পরিবর্তন করতে পারবেন।

কখন ফেরত বা পরিবর্তন করা যাবে

  • ভুল পণ্য পাঠানো হলে
  • পণ্য ত্রুটিপূর্ণ বা ক্ষতিগ্রস্ত অবস্থায় পেলে
  • অর্ডারের বিবরণের সাথে পণ্য না মিললে

শর্ত

  • পণ্য হাতে পাওয়ার পর ২ দিনের মধ্যে আমাদের জানাতে হবে।
  • পণ্য অব্যবহৃত, আগের অবস্থায় এবং মূল প্যাকেজিংসহ থাকতে হবে।
  • ত্রুটিপূর্ণ বা ভুল পণ্যের ছবি বা ভিডিও পাঠাতে হতে পারে।
  • কসমেটিকস ও ব্যক্তিগত ব্যবহারের পণ্য (যেমন পারফিউম, মেকআপ, স্কিন কেয়ার) খোলা বা ব্যবহার করা হলে ফেরত নেওয়া হয় না। তবে পণ্য ত্রুটিপূর্ণ হলে ব্যতিক্রম।
  • শুধু মন পরিবর্তনের কারণে ফেরত চাইলে পণ্য অব্যবহৃত হতে হবে এবং ফেরতের ডেলিভারি খরচ গ্রাহককে বহন করতে হতে পারে।

কীভাবে জানাবেন

মোবাইল: 01845564943
হোয়াটসঅ্যাপ: 01911197466
ইমেইল: ponnobatayon@gmail.com

অর্ডার নম্বর ও কারণসহ জানান। আমরা যাচাই করে পরবর্তী ধাপ জানিয়ে দেবো।

রিফান্ড

  • ফেরত পণ্য আমাদের কাছে পৌঁছে যাচাই হওয়ার পর রিফান্ড দেওয়া হবে।
  • বিকাশ বা নগদে পেমেন্ট করে থাকলে একই মাধ্যমে সাধারণত ৩ থেকে ৭ কার্যদিবসের মধ্যে টাকা ফেরত দেওয়া হবে।
  • ক্যাশ অন ডেলিভারির ক্ষেত্রে আপনার সুবিধামতো বিকাশ বা নগদ নম্বরে টাকা ফেরত দেওয়া হবে।
  • আমাদের ভুলের কারণে ফেরত হলে ডেলিভারি চার্জও ফেরত দেওয়া হবে।

অর্ডার বাতিল

পণ্য পাঠানোর (শিপড) আগে অর্ডার বাতিল করা যায়। দ্রুত যোগাযোগ করুন।

সর্বশেষ হালনাগাদ: 08/10/2026
💬 হোয়াটসঅ্যাপ